ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

২৫ মার্চ ২০২৬, ১২:১৩ AM
বেনাপোল

বেনাপোল © সংগৃহীত

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে চার তরুণী যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসা চার তরুণী হলেন নারায়ণগঞ্জের তিনগাঁও গ্রামের পপি শাহাবুদ্দিন বেপারী (৩৭), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭), যশোরের তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) এবং মুন্সীগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে মুম্বাই, চব্বিশ পরগনা, দিল্লি ও রাজস্থান এলাকায় কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে তাদের সংশোধনাগারে পাঠানো হয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। সেখানে তারা হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন।
পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব গ্রহণ করে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: বেনাপোল
কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
  • ০৭ জুলাই ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো: এক অপূর্ণ স্বপ্নের মহাকাব্যিক বিদায়
  • ০৭ জুলাই ২০২৬
শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়: সংখ্যায় সংখ্যায় পর্তুগিজ …
  • ০৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence