নির্বাচনে তিনদিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
বেনাপোল বন্দর

বেনাপোল বন্দর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩ দিন আমদানি–রপ্তানি এবং একদিন যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই প্রথম জাতীয় নির্বাচন উপলক্ষে এতদিনের জন্য বন্ধ হচ্ছে বেনাপোল স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম।

বন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন এ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। নির্বাচন শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুনরায় বন্দর কার্যক্রম স্বাভাবিক করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে সুবিধা নিশ্চিত করা এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি–রপ্তানি হয়। ফলে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবেই কার্যক্রমে এই সাময়িক বিরতি দেয়া হয়েছে।

এদিকে ভোটগ্রহণের সময় নিরাপত্তা জোরদার করতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা বাংলাদেশ–ভারত রুটে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় কেউ এই পথে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে পারবেন না।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আগেই ট্রাভেল এজেন্সি, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও যাত্রীদের জানানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় সমন্বয় করতে পারেন। নিষেধাজ্ঞার সময় শেষ হলে নিয়ম অনুযায়ী আবারও পারাপার শুরু হবে।

জাতীয় গুরুত্ব বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে, নির্বাচন সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই বন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক করা হবে।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9