অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির

০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন এবং ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। খবর আলজাজিরার।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।’ তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

ডেরিক জনসন বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে অবজ্ঞা করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’

উল্লেখ্য, ২৫তম সংশোধনী বলতে যুক্তরাষ্ট্রের সংবিধানের সেই বিধানকে বোঝানো হয়েছে যেখানে মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মনে করেন, প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম। তখন তাকে ক্ষমতা থেকে অপসারণ করা সম্ভব।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬