নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন

০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ PM
নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানির সংকট চলছে। বাংলাদেশেও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। জ্বালানি সংকট নিরসনে একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। সরকারের উদ্যোগে সাড়া দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ আগামী ১৭ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই দিবারাত্রির ছিল। তবে এই সূচিতে পরিবর্তন এনেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। কেবল ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজের সূচিতেও পরিবর্তন এসেছে। 

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে কিউইরা। 

প্রাথমিক সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা থেকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে সংশোধিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ম্যাচই হবে দিনের আলোতে। ওয়ানডেগুলো শুরু হবে সকাল ১১টা, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬