‘বিসিএসের প্রশ্ন তৈরির সময় ৪ দিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়, নেটওয়ার্ক থাকে না’

১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস রোধে প্রশ্ন তৈরির সময় আমাদের ৪০ থেকে ৫০ জন ৪ থেকে ৫ দিন আন্ডারগ্রাউন্ডে থাকেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। এই কয়দিন তারা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।’

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে পিএসসি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপনের সময় তিনি এসব তথ্য জানান।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস জানান, ‘পূর্বে বিসিএসের খাতা প্রথম পরীক্ষক মূল্যায়ন করতেন; এরপর সেটি পিএসসিতে ফেরত আসত। পরবর্তীতে দ্বিতীয় পরীক্ষকের কাছে যেত; এরপর আবার পিএসসিতে আসত। এভাবে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে ১০ মাসের মতো সময় লেগে যেত। এখন আমরা একটি বড় হল রুমে ১০ থেকে ১২ জন পরীক্ষককে একসাথে খাতা দেখতে হয়। এর ফলে খাতা মূল্যায়নের সময়সীমা কমে এসেছে।’ 

পিএসসির এই সদস্য আরও জানান, ‘বর্তমানে পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্যে কাজ করছে। আগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে দুই মাসের মতো সময় লাগত। এখন সেই ফল প্রকাশ করতে সাত দিন লাগে। মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এর পরিবর্তে ক্রিটিক্যাল থিংকিং নিয়ে প্রশ্ন করা হচ্ছে।’

ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬