নতুন ভূমিকায় ফিরছেন আব্দুর রাজ্জাক

১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ PM
আব্দুর রাজ্জাক

আব্দুর রাজ্জাক © সংগৃহীত

এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও বোর্ড ভেঙে যাওয়ার পর এখন আর কোনো পদে নেই আব্দুর রাজ্জাক। তবে খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না তাকে। নতুন ভূমিকায় অর্থাৎ কোচ হিসেবে আবারও ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। সম্ভাবনা রয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই তার কোচিং ক্যারিয়ার শুরু হতে পারে।

সম্প্রতি কোচিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ লেভেল থ্রি কোর্স সম্পন্ন করে পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন রাজ্জাক। এর মাধ্যমে এখন লেভেল থ্রি স্বীকৃত কোচ তিনি। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের কয়েকটি দলের সঙ্গে তার আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারেন তিনি।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর পরিচালনা পর্ষদে যুক্ত হন রাজ্জাক। শুরুতে নারী বিভাগের চেয়ারম্যান এবং পরে হাই-পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব পান। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ায় তার সেই দায়িত্বও শেষ হয়।

২০২১ সালে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিবির নির্বাচক হিসেবে প্রায় চার বছর কাজ করেন তিনি। পরে সেই পদ ছেড়ে প্রশাসনে যোগ দেন। এবার প্রশাসনিক অধ্যায় শেষ করে তরুণদের নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে কোচের ভূমিকায় ফিরছেন তিনি। 

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬