প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা

১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ PM
ডিপিএলের একটি ম্যাচ

ডিপিএলের একটি ম্যাচ © ফাইল ছবি

ডিপিএলের নতুন মৌসুম শুরু নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির অধীনে খেলতে রাজি রাজধানীর ক্লাবগুলো। ফলে এপ্রিলের শেষ কিংবা মে মাসের শুরুতেই মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। তবে এবারের আসরে সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না।

ইতোমধ্যে আয়োজনে বেশ দেরি হয়ে যাওয়ায় সূচি নিয়েও নতুন ভাবনা এসেছে। ক্লাবগুলোর সঙ্গে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের বৈঠকে একদিনে ৬টি ম্যাচ, অর্থাৎ এক রাউন্ডের সব ম্যাচ একই দিনে আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নুও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পুরো বিষয়টি।

এ নিয়ে নান্নু বলেন, ‘সবার আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত (একদিনে ৬ ম্যাচ) নেওয়া হয়েছে। এখন জরুরি মাঠের স্ট্যান্ডার্ডটা কীভাবে আমরা নিশ্চিত করতে পারব। আমাদের একটা টিম কাজ করছে এটা নিয়ে। তারা রিপোর্ট দিবে। তখনই সিদ্ধান্ত নিবে কীভাবে আগাব। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ সাথে প্লাস পয়েন্ট হবে যদি একদিনে ৬টা ম্যাচ করা যায়। এটা অনেক ইতিবাচক দিক। যদি করতে পারি, আগামী দিনে ডমেস্টিক ক্রিকেট আরও ভালোভাবে পরিচালনা করার জন্য সহায়ক হবে।’

নান্নু আরও বলেন, ‘ক্লাবগুলো সঙ্গে কথাবার্তা চূড়ান্ত বিবেচনায় আছে। কালকে চূড়ান্ত করব, আপডেট পাবেন। চেষ্টা করছি এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতে করার।’ 

এবারের আসরে ক্লাবগুলোর অবনমন হবে না, এমন গুঞ্জনের ব্যাপারে নান্নু জানান, ‘তথ্য আছে বাট অফিশিয়ালি জানানো হবে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য সেরা সিদ্ধান্তটাই নেওয়া হবে। এই বিষয়টির জন্য একটু অপেক্ষা করতে হবে।’

সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬