শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ PM
সংবাদ সম্মেলনে নির্বাচক প্যানেল

সংবাদ সম্মেলনে নির্বাচক প্যানেল © সংগৃহীত

জাতীয় দল, এইচপি কিংবা ‘এ’ দলের স্কোয়াড গঠনের দায়িত্ব মূলত নির্বাচকদের। তবে এখানেও কোচ ও অধিনায়কের প্রত্যাশায় প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অন্যদিকে, কোচ ও অধিনায়কই সাধারণত চূড়ান্ত একাদশ নির্ধারণের কাজ করে থাকেন, যেখানে নির্বাচকদের ভূমিকা খুবই সীমিত। তবে সামগ্রিক স্বার্থ বিবেচনায় এই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনার কথা ভাবছে নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন মতে, একাদশ নির্ধারণ নিয়েও নিজেদের মতামত দিতে চান তারা।

শনিবার (১১ এপ্রিল) হোম অব ক্রিকেটে হাবিবুল বলেন, ‘আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করছি। আমাদের কাছে তো অন্তত উত্তরটা স্পষ্ট থাকা দরকার। অঙ্কন সুযোগ পায়নি, ওকে বাদ দিতে নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। কাউকে সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এ কারণেই মূলত সেইম দল রেখে দেওয়া। একাদশ কোচ-ক্যাপ্টেনের কল। তবে নির্বাচকদের মতামতের একটা জায়গা থাকা উচিত। এমন নয়, নির্বাচকরাই একাদশ জানাবেন। তবে তারা যেন মতামত বা চাহিদা জানাতে পারেন।’

নির্বাচকদের এই চাওয়া কি বোর্ড মানবে, এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘এটা এমন কিছু না যে আউট অব দ্য বুক। একাদশ কিন্তু নির্বাচকরা করে দেন না, তারা প্রাধান্য জানাতে পারেন। মনে হয় না, এটা নিয়ে সমস্যা হবে।’

সবমিলিয়ে দল ঘোষণার মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রাখতে চাইছেন না নির্বাচকরা। বাশারের ভাষ্যমতে, ‘দল দিয়েই দায়িত্ব শেষ হয় না। কাউকে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ১৫ জন নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের ভাবনা হবে ২৫-৩০ জন নিয়ে। তাদের যেন মোটিভেটেড রাখতে পারি এটাও আমাদের কাজ।’ 

সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬