যে কারণে একদিন পরই বদলে গেল বিসিবির মুখপাত্র

০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ PM
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বোর্ড সভা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বোর্ড সভা © ফাইল ছবি

সবশেষ বিসিবি নির্বাচনে কারচুপির প্রমাণ মেলায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় এনএসসি। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয় একই দিন। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, বিসিবির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরি।

বুধবার দ্বিতীয় সভা শেষেই জানা গেল, এ দায়িত্বে থাকছেন না তানজিল চৌধুরি। এ নিয়ে তামিম বলেন, ‘গতকাল একটা কথা বলেছিলাম যে, আমাদের মধ্যে একজন স্পোকসপারসন হবেন, উনি (তানজিল চৌধুরী) আজকে মিটিং শেষে আমাকে অনুরোধ করেছেন, যেহেতু উনি বেশ ব্যস্ত মানুষ। উনার জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হয় তাহলে ভালো হয়। পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে, স্পোকসপারসন কে হবেন।’

দ্বিতীয় সভায় বেশ কিছু কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। তবে এখনো প্রকাশ করা হয়নি মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম। এ বিষয়ে বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য জানান, যিনি স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনিই মিডিয়া কমিটির দায়িত্বও সামলাবেন। এ নিয়ে সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুব শিগগিরই মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: আইসিটি প্রশিক্ষণের আওতায় আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক

এর আগে গত মঙ্গলবার তামিম ইকবাল বলেছিলেন, ‘আপনাদের সাহায্য আমার বেশি দরকার। আপনারা অনেক বড় অংশীদার এটা আমিও মনে করি, সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। আমরা গত অনেক বোর্ডে দেখেছি যে, বিভিন্ন বোর্ড পরিচালক বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সেখান থেকে সরে এসে আমরা একজন স্পোকসপারসন ঠিক করেছি। বোর্ডের যেকোনো ব্যাপারে দয়া করে তার সাথে কথা বলবেন।’

ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬
বিপিএল নিয়ে কোয়াব-বিসিবি বৈঠকে কী সিদ্ধান্ত এলো?
  • ৩০ আগস্ট ২০২৬
মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬