ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের

০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ PM
 নিহত অ্যাম্পায়ার

নিহত অ্যাম্পায়ার © সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে ডোলা অজিত বাবু (২১) নামে এক আম্পায়ারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি মাঠে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় আম্পায়ারের সহকারীসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিশাখাপত্তনমের সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, ম্যাচের নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউট দেওয়াকে কেন্দ্র করে ক্রিকেটার ও আম্পায়ারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা করে খেলা শেষ করা হলেও পরবর্তীতে কান্তা কিশোর ওরফে 'বক্সার' নামে এক স্থানীয় দর্শক এই ঘটনার জের ধরে আম্পায়ারদের ওপর চড়াও হন। এক পর্যায়ে অভিযুক্ত কিশোর আম্পায়ারদের একটি নির্দিষ্ট স্থানে ডেকে পাঠান এবং সেখানে বাগবিতণ্ডার সময় হঠাৎ ছুরি বের করে হামলা চালান। এতে অজিত বাবুর বুকে গুরুতর আঘাত লাগে এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে সহকারী আম্পায়ার বুদুমুরি চিরঞ্জীবী ও তাদের আরও কয়েকজন বন্ধু আহত হন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঠের বিতর্ক সাময়িকভাবে মিটে গেলেও অভিযুক্ত কিশোর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। নিহতের ভাই জানান, হামলাকারী কোনো খেলোয়াড় ছিলেন না, বরং তিনি পাশের এলাকার বাসিন্দা এবং হামলার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার আগের দিন গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মিটে গিয়েছিল বলে জানালেও কিশোর পূর্ব শত্রুতার জেরে পকেটে ছুরি নিয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটান।

ঘটনার পর নিহতের বাবা ডোলা আপ্পালা রাজু স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত কান্তা কিশোরকে গ্রেপ্তারে বর্তমানে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এনডিটিভির বরাতে জানা গেছে, এই ঘটনায় বিশাখাপত্তনমের ক্রীড়াঙ্গনে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬