ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড-২০২৬

বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

সর্বশেষ বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে দারুণ পারফরম্যান্স করেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। পুরো আসরজুড়ে স্পিন বিভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং দলের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া।

২০২৫–২৬ মৌসুমের পারফরম্যান্স মূল্যায়নে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বিগ ব্যাশের সেরা ক্রিকেটারের পুরস্কারটি নিজের করে নেন রিশাদ।

এই ক্যাটাগরিতে নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের পেছনে ফেলে সেরার মুকুট ওঠে রিশাদের মাথায়।

পুরো আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ৭ দশমিক ৮২ ইকোনোমি রেটে ১৫টি উইকেট শিকার করেন এবং প্রতি উইকেট নিতে গড়ে খরচ করেন ২০ দশমিক ৮৬ রান। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।

তবে ব্যক্তিগত সাফল্য থাকলেও দল হিসেবে শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি হোবার্ট। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে তারা। নকআউটে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠলেও, শেষ পর্যন্ত সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নিতে হয় তাদের। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬