ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পর থেকেই জটিলতার শুরু। এরপর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ায় বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তৈরি হওয়া অস্থিরতা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে একটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

এবার বিষয়টি নিয়ে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির পার্ট। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিল, এই সিরিজটা এই বছর রি-শিডিউল হয়েছে। যেকোনো বোর্ডের সাথেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়।’

এদিকে মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প নিয়ে নাফীস বলেন, ‘এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগপর্যন্ত চালিয়ে যেতে পারব। একটু গরম, কিন্তু প্লেয়াররা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’

তিনি যোগ করেন, ‘পুরো প্র্যাকটিস সেশনটা প্রথমে শুধুমাত্র ফিটনেস ছিল এবং ফিল্ডিং ছিল, এখন স্কিল-ফিটনেস-ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সিরিজের আগে খুব বেশি সময় পাই না, এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬