আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

৩১ মার্চ ২০২৬, ০৭:৪৯ PM
আইপিএল শিরোপা

আইপিএল শিরোপা © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর শুরু হতে না হতেই মুম্বাইয়ে একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। একটি হোটেল কক্ষ থেকে ব্রিটিশ নাগরিক জন উইলিয়াম ল্যাংফোর্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

৭৬ বছর বয়সী ল্যাংফোর্ড আইপিএলের সম্প্রচারকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী হিসেবে কাজ করতে ভারতে এসেছিলেন। জানা গেছে, মুম্বাইয়ের একটি হোটেলে নিজের ঘরেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হোটেল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মেরিন ড্রাইভ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত তেমন কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেদিন ল্যাংফোর্ডের ঘরে কারা গিয়েছিলেন বা তিনি বাইরে কোথাও গিয়েছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। 

এদিকে ইতোমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে এ ঘটনায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বা আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আইপিএলের মতো বড় আসরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়েই নানা জল্পনা তৈরি হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬