আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

২৬ মার্চ ২০২৬, ১০:১৫ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যুর প্রেক্ষিতে এ বছর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও টুর্নামেন্টের শেষ দিনে বড় পরিসরে সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২৮ মার্চ চিন্নাস্বামি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে ম্যাচ শুরুর আগে কোনো ধরনের জমকালো অনুষ্ঠান রাখা হচ্ছে না। তবে, ফাইনালের দিন জমকালো সমাপনি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

বিসিসিআইয়ের সচিব সাইকিয়া বলেন, `গত বছরের ৪ জুনে ভয়াবহ দুর্ঘটনার কারণে, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী দিনে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে না। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের প্রতি সম্মান হিসেবে বিসিসিআই কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে না।’

এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সেবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল। 

ট্যাগ: আইপিএল
ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬