মোস্তাফিজকে বাদ দেওয়া কলকাতা এখন বড্ড বিপদে

২৬ মার্চ ২০২৬, ০৬:২৮ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। তবে এর আগে একের পর এক বিপর্যয়ের মুখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মূলত আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই অস্বস্তিতে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

নিলামে ২ কোটি রুপির দ্য ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা। কিন্তু ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে জলঘোলা করে বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। এরপর যা ঘটেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সেখান থেকেই কলকাতার দুঃসংবাদের শুরু। চোটের কারণে আসন্ন মৌসুম থেকে ছিটকে গেছেন দলের অন্যতম প্রধান পেসার হার্ষিত রানা। গত ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার করার পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে রানার হাঁটুতে টান লেগেছিল। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। তবে এখন পর্যন্ত তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি বিসিসিআইয়ের মেডিকেল টিম। এর আগে, একই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও সেই আসরে শেষ পর্যন্ত শিরোপা জেতে ভারত।

কলকাতার স্কোয়াডে দ্বিতীয় সেরা ভারতীয় পেসার আকাশদীপ। কোমরের চোটে তারও এবার আইপিএল মাতানো হচ্ছে না। তার বিকল্প হিসেবে সৌরভ দুবেকে নেয় কলকাতা। এখনও আইপিএলে অভিষেকের অপেক্ষায় বাঁ-হাতি এই পেসার।

তবে চোটের গল্পটা আরও দীর্ঘ। নিলাম থেকে শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানাকেও দলে নিয়েছিল কেকেআর। ১৮ কোটি রুপিতে ডেথ ওভারে স্পেশালিষ্ট এই পেসারকে টেনেছিল তারা। কিন্তু টি-টুয়েন্টি বিশ্বকাপে চোটে পড়া এই পেসারও আইপিএলে এবারের মৌসুম থেকে ছিটকে গেছেন। তবে মৌসুমের শেষদিকে তাকে পেতে পারে শাহরুখ খানের দল। যে কারণে এখনও তার বিকল্প নেয়নি কলকাতা।

সবমিলিয়ে বলাই যায়, ধুঁকছে কলকাতার পেস বোলিং। সমস্যা সমাধানে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারানিকে দলে ভেড়ায় কলকাতা। বর্তমানে কেকেআরের পেস আক্রমণে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক ত্যাগী আছেন। এ ছাড়া অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও রামানদীপ সিং আছেন। তবে ডেথ ওভারে কাটার-মাস্টারের অভাব যে কলকাতা শিবিরকে নিশ্চিত ভোগাবে, এটা সহজেই অনুমেয়।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9