২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু © সংগৃহীত

ভারতের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নমালিকানা কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম।গ্রুপটি ১.৭৭ (২২ হাজার কোটি টাকা) বিলিয়ন ডলারে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

প্রাথমিক আলোচনায় দুই বিলিয়ন ডলারের কথা থাকলেও চূড়ান্ত চুক্তি হয়েছে ১.৭৭ বিলিয়ন ডলারে। জানা গেছে, বিক্রেতা প্রতিষ্ঠান ছিল ইউনাইটেড স্পিরিটস লিমিটেড, যা ডায়াজিওর ভারতীয় শাখার মালিকানাধীন। গত বছর প্রথমবারের মতো আইপিএল জেতার পরই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির জন্য বাজারে আসে।

নতুন মালিকানার কনসোর্টিয়ামে রয়েছে ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজারের বোল্ট ভেঞ্চারস, ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, ব্ল্যাকস্টোন এবং আদিত্য বিড়লা গ্রুপ।

নতুন ব্যবস্থাপনায় চেয়ারম্যান হবেন আর্যমান বিক্রম বিড়লা, আর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সত্যন গজওয়ানি। তারা আগামী ২০২৬ সালের আইপিএলের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬