আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

২৬ মার্চ ২০২৬, ১১:৪০ PM
আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দুই দিন আগে প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। প্রাথমিকভাবে প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছিল বোর্ড। এবার ভেন্যুসহ পুরো লিগ পর্বের দিন-সময় চূড়ান্তভাবে জানিয়ে দিল। 

চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনতারিখ জানার অপেক্ষায় থেকে পূর্ণ সূচি চূড়ান্ত পিছিয়ে দিয়েছিল বিসিসিআই। আজ (বৃহস্পতিবার) বাকি সূচিও জানিয়ে দিল তারা।

লিগ পর্বের প্রথম ধাপের খেলা শুরু হবে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে। দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে ১৩ এপ্রিল, হায়দরাবাদে স্বাগতিকরা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালরসের। ২৪ মে লিগ পর্ব শেষ হবে কলকাতা নাইট রাইডার্সের মাঠে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে।  

একটি ম্যাচের দিনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর দুটি ম্যাচের দিনে প্রথম খেলা বিকাল চারটায়। মোট ১২ দিনে দুটি করে খেলা হবে।

বিসিসিআই জানিয়েছে, প্লে অফ ও ফাইনালের ভেন্যু ও তারিখ পরে ঘোষণা করা হবে। ১৩ ভেন্যুতে ৭০টি লিগ ম্যাচ হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু প্রথশবার তাদের সবগুলো হোম ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে না। দুটি হোম ম্যাচ তারা খেলবে রায়পুরে- প্রতিপক্ষ মুম্বাই ও কলকাতা।

শিরোপা জয়ের ভিত্তিতে দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে চেন্নাই (৫), কলকাতা (৩), রাজস্থান (১), বেঙ্গালুরু ( ১) ও পাঞ্জাবকে রাখা হয়েছে। মুম্বাই (৫), হায়দরাবাদ (১), গুজরাট টাইটান্স (১), দিল্লি ক্যাপিটালস ও লখনউ পড়েছে ‘বি’ গ্রুপে।

আগে একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলেছে এবং ভিন্ন গ্রুপের প্রতিপক্ষের বিপক্ষে একটি। এবার উল্টোভাবে হবে খেলা। একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে একটি করে এবং ভিন্ন গ্রুপের দলের বিপক্ষে ধুটি করে ম্যাচ খেলবে। এতে রেকর্ডসংখ্যক শিরোপা জয়ী মুম্বাই ও চেন্নাই দুইবার মুখোমুখি হবে লিগে। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬