ক্ষমা চাইলেন স্টার্ক

২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ PM
মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠেছে গত শনিবার (২৮ মার্চ)। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মিচেল স্টার্কের খেলার কথা ছিল। তবে টুর্নামেন্টের শুরুতে তাকে দলে পাওয়া যাচ্ছে না। বর্তমানে কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে উঠছেন বাঁহাতি এই গতিতারকা। ফলে, কিছুদিন পর স্কোয়াডে যোগ দেবেন তিনি।

এদিকে শুরুর দিকে তার দলে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ভালোভাবে নিচ্ছেন না এই অস্ট্রেলিয়ান পেসার। তাই যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্ক লিখেছেন, 'ভারতীয় গণমাধ্যম ও কিছু ব্যক্তির প্ল্যাটফর্মে দেওয়া নানা মতামত ও দৃষ্টিভঙ্গির পরও জানাতে চাই, এখন আমি কাঁধ এবং কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি।'

তিনি যোগ করেন, 'অস্ট্রেলিয়ান গ্রীষ্মের সময় এই চোটের মাত্রা সম্পর্কে জানতাম না। ওই ব্যক্তিরা আইপিএলে আমার অংশগ্রহণ নিয়ে কিছু কড়া মন্তব্য করেছেন এবং খেলোয়াড়দের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে সেগুলোকে সত্য হিসেবে প্রচার করেছেন; এমনকি তারা নাকি আমার শরীর সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন।'

দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে স্টার্ক বলেন, 'আমি স্বীকার করছি, এই চোট এবং এর সময়কাল দিল্লি দলের জন্য সমস্যা সৃষ্টি করেছে। এর জন্য দলের কাছে এবং এই মৌসুমের শুরুর দিকে থাকতে না পারার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমি দিল্লিতে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং যত দ্রুত সম্ভব খেলার জন্য যা যা করা দরকার তা করে যাচ্ছি।'

এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন নিয়ে জরুরি নির্দেশন…
  • ১২ জুলাই ২০২৬
মসজিদে জামায়াতের দলীয় কার্যক্রম: ইসলাম কী বলে
  • ১২ জুলাই ২০২৬
আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ বৈশ্বিক ‘টার্গেটের’ তালিকা …
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ও এককালীন যত টাকা…
  • ১২ জুলাই ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence