প্রথম পেসার হিসেবে আইপিএলে ‘২০০’ ভুবনেশ্বরের

০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ PM
ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার © সংগৃহীত

ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে নতুন এক মাইলফলক ছুঁলেন ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। রবিবার বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে তরুণ ব্যাটার আয়ুস এমহাত্রেকে আউট করে আইপিএলে নিজের ২০০তম উইকেট পূর্ণ করেন তিনি।

এই কীর্তির মাধ্যমে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন তিনি। এর আগে ২০২৪ সালে এই অর্জন করেছিলেন লেগস্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল, বর্তমানে তার উইকেট সংখ্যা ২২৪।

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আরও চারজন রয়েছেন, তবে তারা সবাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন। তারা হলেন ড্যানি ব্রিগস (২৬৮), সামিত প্যাটেল (২৩০), ক্রিস উড (২১০) এবং ডেভিড পেইনে (২১০)।

দীর্ঘ ১৬ মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ভুবনেশ্বর কুমারের ইকোনমি রেট ৭ দশমিক ৬৯, যা বেশ প্রশংসনীয়। তিনি আইপিএলে একাধিকবার পাঁচ উইকেট নেওয়া চার বোলারের একজন এবং সর্বোচ্চ সংখ্যক মেডেন ওভার করার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে রয়েছেন।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬