ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের

০১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, এমনটা আগেই জানিয়েছিলেন বিসিবি পরিচালক এবং নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা। এবার স্কটল্যান্ড, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের সূচিও প্রকাশিত হয়েছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দল তিনটি। তবে কোনো ফাইনাল থাকছে না। আগামী ২৮ থেকে ৪ জুন পর্যন্ত চলবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। যেখানে ৩০ মে স্কটল্যান্ড, ৩১ মে নেদারল্যান্ডস, ২ জুন স্কটল্যান্ড এবং ৪ জুন ফের নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে হবে। 

এর আগে, নেপালে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল বাংলাদেশ, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।  আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসবে বৈশ্বিক এই মহারণ। এ ছাড়া ৫ জুলাই গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসন্ন এই বৈশ্বিক মহারণে ১২টি দল অংশ নেবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি: 
২৮ মে–স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে–স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে–বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন–স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন–স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন–নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ 

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9