বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলুপ বুলবুলের, দাবি বিসিবিতে ‘সব স্বাভাবিক’

৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজ শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথম দিনই জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের খোঁজখবর নেন তিনি।

এর মাঝেই একাধিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন বুলবুল। তবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে করা প্রশ্নের জবাবে সেখানে বিস্তারিত কিছু বলতে চাননি।

বুলবুলের ভাষ্য, “(বিশ্বকাপ না খেলা ভুল ছিল কি না) এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি (বিশ্বকাপ খেলার)। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার। (বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত কমিটির আলোচনা) ওটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি।” 

তিনি যোগ করেন, “অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব, শুনছি। আবারও বলছি, (নাজমুল আবেদীন) ফাহিম ভাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল, কোথায় খেলবে, না খেলবে- সবই নির্ধারিত ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।”

এদিকে সামনের দিনগুলোতে বিসিবি সভাপতির জন্য চ্যালেঞ্জও কম নয়। বন্ধ থাকা ঢাকা প্রিমিয়ার লিগ আবার চালু করা, বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি হওয়া-সবই তার সামনে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে এত কিছুর পরও বুলবুল মনে করছেন, বিসিবিতে কোনো সংকট নেই।

তার ভাষ্যমতে, “আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে আর মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো সংকট নেই। এটা তো নির্বাচিত কমিটি। সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না।” 

ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬