ইয়ুথ ক্রিকেট লিগের সূচি ঘোষণা বিসিবির

২৯ মার্চ ২০২৬, ০৭:২৮ PM
ইয়ুথ ক্রিকেট লিগের লোগো

ইয়ুথ ক্রিকেট লিগের লোগো © সংগৃহীত

সাদা পোশাকে লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের ম্যাচভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪টি দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। কক্সবাজারের একাডেমি মাঠ ও মূল ভেন্যুতে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ঢাকা ও ঢাকা মেট্রোকে নিয়ে মধ্যাঞ্চল (সেন্ট্রাল জোন), চট্টগ্রাম ও সিলেট বিভাগ মিলে পূর্বাঞ্চল (ইস্ট জোন), রাজশাহী ও রংপুর নিয়ে উত্তরাঞ্চল, আর বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে দক্ষিণাঞ্চল গঠিত হয়েছে।

২৮ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দলের ক্রিকেটাররা রিপোর্ট করেছেন। ২৯ মার্চ একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনুশীলন। ৩০ মার্চ প্রথম রাউন্ডে মূল ভেন্যুতে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। একইদিনে একাডেমি মাঠে লড়বে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ৩ এপ্রিল বিশ্রাম, ৪ এপ্রিল আবার অনুশীলনে ফিরবেন খেলোয়াড়রা। 

৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মূল ভেন্যুতে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চল খেলবে। একইদিনে একাডেমি মাঠে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে। এই রাউন্ড শেষে ৯ এপ্রিল বিশ্রাম নিয়ে ১০ এপ্রিল আবার অনুশীলন করবেন ক্রিকেটাররা।

১১ এপ্রিল শুরু হবে তৃতীয় রাউন্ড। মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, আর একাডেমি মাঠে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।

ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬