ভারতের বিপক্ষে ড্র করে সেমিতে যাদের পেল বাংলাদেশ

২৮ মার্চ ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৮:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এক ম্যাচ বাকি থাকতেই অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের পরাজয় শেষ চার নিশ্চিত করে দেয় বাংলাদেশের। তবে গ্রুপসেরা হতে লাল-সবুজ শিবিরের জয়, অন্যদিকে ভারতের ড্র প্রয়োজন ছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো দলই জয়ের দেখা পায়নি। হাড্ডাহাডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

তবে ড্র হওয়ায় সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ।

এর আগে, শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভুটান। নেপালও আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটান এবং ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল ‘বি’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশের মুখোমুখি হবে। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। এ ছাড়া জয়ী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে ৩ এপ্রিল। 

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬