এক ম্যাচ জিতেই ভারতকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ PM
রোনান সুলিভানের উল্লাস

রোনান সুলিভানের উল্লাস © বাফুফে

এক ম্যাচ বাকি থাকতেই অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের পরাজয় শেষ চার নিশ্চিত করে দেয় বাংলাদেশের।

ম্যাচে পাকিস্তানকে ৩–০ গোলে উড়িয়ে দেয় ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বিশালের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে সেই এক গোলের লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে সেমিফাইনালে জায়গা করে নেয় তারাও।

অন্যদিকে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে পাকিস্তান। এর আগে বাংলাদেশের কাছে ২–০ গোলে হেরেছিল তারা, যেখানে দুটি গোলই করেছিলেন রোনান সুলিভান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ। অন্য গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপালও। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। এ ছাড়া জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে ৩ এপ্রিল।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬