দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ঢাবি শিক্ষকদের

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা © সংগৃহীত

ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে শোষণ, জুলুম, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক আবদুল্লাহ ফারুক হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান।

ইউনিভার্সিটি টিচার্স কনসোর্টিয়াম (ইউ.টি.সি.) এবং সেন্টার ফর গ্লোবাল থট (ইউ.কে.) যৌথভাবে “ভবিষ্যৎ বাংলাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভাবনা” শীর্ষক এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শামছুল আলম।

সভায় শিক্ষকরা বলেন, আগামী নির্বাচন দেশের দীর্ঘদিনের জীর্ণ রাজনৈতিক বন্দোবস্ত ও দুর্নীতিবাজদের হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করার একটি সুবর্ণ সুযোগ। মহানবী (সা.) ও খোলাফায়ে রাশেদীনের আদর্শ অনুসরণ করে এমন একটি রাষ্ট্র গড়তে হবে যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ শান্তিতে সহ-অবস্থান করবে এবং কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ শামছুল আলম বিগত ফ্যাসিবাদী আমলে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “চব্বিশের অভ্যুত্থানে এত রক্তপাতের পরও আমরা কাঙ্ক্ষিত সমাজ পাইনি। এমনকি আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আমাদের এমন শাসক প্রয়োজন যারা দেশের উন্নয়ন করবেন এবং যাদের বিদেশে কোনো প্রভু থাকবে না।” সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবু সায়েম বলেন, চব্বিশের অভ্যুত্থান অনন্য সুযোগ আনলেও প্রত্যাশা পূরণ হয়নি। চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশারফ হোসেন একটি ‘ভয়হীন’ কল্যাণ রাষ্ট্র গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে সম্পদের সুষম বণ্টন এবং অন্যায়ের প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতে হবে।

ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে কেউ যেন ক্ষমতায় থাকতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমমর্যাদার সম্পর্ক বজায় রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক ড. গোলাম গাউস আল-কাদেরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলা।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9