এক বছরের মধ্যেই বিসিএস শেষ করার তাগিদ রাষ্ট্রপতির

০১ মার্চ ২০২৬, ০৫:৫২ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে, যেখানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।

এই পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে এক বছরের বেশি সময় পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রবিবার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এই তাগিদ দেন।

রাষ্ট্রপতি এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, সেটি বাস্তবায়নের তাগিদ দেন।

এ সময় পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬
ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক
  • ২৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
  • ২৯ আগস্ট ২০২৬
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: …
  • ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল ফেলে আড়াই বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসক, স্থায়ী বরখাস্…
  • ২৯ আগস্ট ২০২৬