হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের

২৮ মার্চ ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাই জোড়া গোল করেছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান। ধারাবাহিকতা ধরে রেখে ভারতের বিপক্ষেও উজ্জ্বল ছিলেন তিনি। তার নেওয়া কর্নার থেকেই গোল করেন আব্দুল রিয়াদ। হাড্ডাহাডি লড়াইয়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

এদিকে ড্র হওয়ায় সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ চারের টিকিট পেল বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দল দুটি। তবে ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে লাল-সবুজেরা। তবে ৩৯তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার আশিকুর রহমান।

প্রথমার্ধের যোগ করা সময়ে উত্তেজনা আরও চরমে ওঠে। টাচলাইনের পাশে ফাউলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই দলের প্রধান কোচের মধ্যে হাতাহাতির উপক্রম পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড এবং বাংলাদেশের কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান রেফারি।

তবে কোচকে হারিয়েও দমে যায়নি বাংলাদেশ। যোগ করা সময়ের ১০ম মিনিটে রোনান সুলিভানের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে সমতা ফেরান বদলি নামা রিয়াদ ফাহিম।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল পায়নি বাংলাদেশ। রক্ষণাত্মক হয়ে পড়ে ভারত, অন্যদিকে সর্বাত্মক আক্রমণ চালিয়েও জয় পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই শেষ হয় ম্যাচ।

দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9