‘বিসিবির কিচ্ছু করার নেই’, ঢাকা লিগ না হওয়া প্রসঙ্গে ফারুক

২৬ মার্চ ২০২৬, ১০:০১ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে দ্বন্দ্ব এখনো মেটেনি। এই বিরোধের জের ধরে প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি ঢাকার বেশিরভাগ ক্লাব। একই কারণে ঢাকা লিগেও দেখা দিচ্ছে অনিশ্চয়তা, অধিকাংশ দল অংশ না নেওয়ায় এবারের আসর আয়োজনই সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা এটা কিন্তু একান্তই....আমি দেখি খেলোয়াড়দের কাছ থেকে একটা কথাশুনি যে ক্রিকেট বোর্ডের কাছে যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান করেছি, আপনারা যেটাই করেন দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে। ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কী হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’

বিসিবির সহ-সভাপতি বলেন, ‘আমি ক্লাবগুলোকে এখনো অনুরোধ করব। সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো-বা ক্রিকেট বোর্ড বদলে গেল একটা সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দের আমি মনে করি আরও সক্রিয় হয়ে তাদের নির্দিষ্ট যে যে ক্লাব আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নেই।’

বিষয়টির ব্যাখ্যা করে ফারুক বলেন, ‘প্রথম বিভাগে ১২টা দল নিয়ে খেলেছে, ৮টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আমাদের দ্বিতীয় বিভাগ শেষ হয়েছে ১২টা দল নিয়ে, আরও দলগুলো নিয়ে খেলার কথা রয়েছে। তৃতীয় বিভাগ শুরু করব হয়তো এক সময়। সুতরাং ক্রিকেট বোর্ড তাদের দিক থেকে যতটুকু করার চেষ্টা করছে। এখন বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের।’ 

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬