বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ

২৪ মার্চ ২০২৬, ১২:২৮ PM
আমজাদ হোসেন

আমজাদ হোসেন © সংগৃহীত

ঈদের ছুটির মধ্যেও আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমজাদ হোসেনকে হঠাৎ সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে সেই দায়িত্ব দেওয়া হয়। 

এরপর সোমবার বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন আমজাদ। বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

আমজাদ বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’

যদিও মিডিয়া কমিটি থেকে নিজের বাদপড়ার কারণ জানেন না আমজাদ। তার ভাষ্যমতে, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬