লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ

২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ PM
মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ

মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)–এর তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সঙ্গে এবার লড়বে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’।

আয়োজকদের মতে, ২০২৬ আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই টুর্নামেন্টের প্রতিযোগিতা ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

এ নিয়ে ডব্লিউসিএল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হর্ষিত তোমার বলেন, ‘গত দুই বছর ধরে ভক্তদের থেকে যে পরিমাণ অনুরোধ এসেছে, তারই প্রেক্ষিতে এবার বাংলাদেশকে এই আসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের ডিরেক্টর ইউনূস হাসান জানান, ‘এটি দেশ ও বিদেশের ভক্ত-সমর্থকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, যা ক্রিকেট কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভূমিকা রাখবে।’

ইতোমধ্যেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এই দলে খেলার জন্য সম্মতি দিয়েছেন।

দলের সহ-স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক বলেন, ‘ডব্লিউসিএল-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অংশ হওয়াটা আমাদের জন্য বড় সম্মানের। এই টুর্নামেন্টকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বজুড়ে নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠনের আশা করছি।’

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950