বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন পদত্যাগ করা আমজাদ

২৪ মার্চ ২০২৬, ০২:০৫ PM
আমজাদ হোসেন

আমজাদ হোসেন © সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। পরবর্তীতে গণমাধ্যমকে তিনি জানান, ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। সেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘আমি তো আপনাদের সঙ্গে ৬ মাস কাজ করেছি। ৬ মাসের কাছাকাছি। অনেক সহজ-কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তো আগে করেননি। আজকে আমি পরিচালক নেই, আজকেই কেন এই প্রশ্নটা? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর প্রসেস নিয়ে আমি বলতে পারব না আমি তো ক্যান্ডিডেট। আমি ফর্ম কিনেছি, নির্বাচন করেছি, এটাই আমার মূল দায়িত্ব ছিল। প্রসেস তো নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন, তাদের বিষয়।’

নির্বাচন আরও ভালো হতে পারত জানিয়ে আমজাদ বলেন, ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব থেকে প্রতিনিধি থাকত, এবার নেই। এবার একজন আছেন, একজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। অনেক ক্যান্ডিডেট নির্বাচন থেকে সরে গেছেন, এর আগে হয়তোবা এটা হয়নি। সব নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, পক্ষে-বিপক্ষে, বিতর্ক থাকে। এটা উনারা সিদ্ধান্ত নিয়েছেন কেন সরে গেছেন, সেভাবে দেখলে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বচ্ছভাবে হয়ত হতে পারত। তবে আমি তো এখানে সিদ্ধান্ত গ্রহণকারী নই।’

সদ্য সাবেক এই বিসিবি পরিচালক বলেন, ‘এটা সব নির্বাচনই তো হতে পারে। অনেক পরাক্রমশালী দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে থাকে। এটা তো চলমান প্রক্রিয়া। সামনেও বোর্ডে অনেক নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। ওইটা থাকবেই। হয়তোবা আরও স্বচ্ছভাবে হলে হতে পারত।’

কোনো প্রকার চাপ কি অনুভব করেছিলেন কি প্রশ্নে আমজাদ বলেন, ‘একদিন আগে আমি বোর্ডে ছিলাম, তখন বোর্ডের কাজ ভালো। এখন আমি বোর্ডে নেই, বোর্ডের কাজ খারাপ তা তো অবশ্যই না। আপনারা অবশ্যই বোর্ডের সমালোচনা করবেন, তবে অবশ্যই ভালো দিক আছে সেগুলোও তুলে ধরতে হবে। বোর্ড তো ভালো কাজ করছে।’

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9