দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল

২৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ PM
বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দল © সংগৃহীত

জাতীয় দলের আগেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগার যুবারা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে তিনি বলেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল সফর করবে। এক বছর আগে কিছু ক্রিকেটারকে কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের জন্য তারা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আমরা এ বছর দক্ষিণ আফ্রিকা যাব, তারা পরের বছর বাংলাদেশে আসবে।’

গত কয়েক বছর ধরেই প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের আগে বিদেশ সফরে যাচ্ছে যুবা দল। ২০২৪ সালে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছিল ‘এ’ দল। সেই সিরিজে অংশ নিয়ে মুশফিকুর রহিম ও মুমিনুল হকরা স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পান, যা পরবর্তীতে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এ বছরও একই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে গত দুই বছর ডারউইনে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেনরা। এই সফরটি এইচপি ও ‘এ’ দলের যৌথ উদ্যোগে ছিল।  

এবার আগামী নভেম্বর-ডিসেম্বরে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে ‘এ’ দলের ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপ-উভয় ক্ষেত্রেই এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন বিসিবি সংশ্লিষ্টরা।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬