বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম

০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ AM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তামিম ইকবাল

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তামিম ইকবাল © টিডিসি ফটো

তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই কমিটির অনুমোদন দেয়।

তামিমের নেতৃত্বাধীন এ কমিটির প্রধান দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা। তবে অ্যাডহক কমিটির সদস্য হিসেবে তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

বিসিবির নতুন এ সভাপতি বলেন, ‘আমি নির্বাচন করব। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবাই অংশ নিতে পারেন।’

এর আগে, বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। একইসঙ্গে নতুন করে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রকাশ করেন।

দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, ‘আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যারা এসেছে, তারা প্রথমেই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছে। আমরা এটা বলতে চাই না। আমাদের প্রথম কাজ হবে, বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়

তিনি বলেন, ‘গত এক-দেড় বছরে ক্রিকেটের রেপুটেশন ড্যামেজ হয়েছে। সেটি সবাই মিলে ঠিক করতে হবে। ক্রিকেট আমাদের একটা গর্বের ব্যাপার। গর্বটা ফিরিয়ে আনতে হবে।’

এর আগে, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এ কারণে নির্বাচনের আগেই নিজেদের প্রত্যাহার করে নেয় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সে নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত রবিবার অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়। এর মাত্র দুই দিনের মধ্যেই বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬