যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ

০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার এই কমিটির প্রতিবেদন দাখিলের দু'দিন পরই ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান মিরপুরে এক সংবাদ সম্মেলন করে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার কথা জানান। একই সঙ্গে নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

দুই দিন আগে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। আমিনুল এহসান জানান, তদন্ত কমিটি বিসিবির সর্বশেষ নির্বাচনে বেশ কিছু অসংগতি বা অনিয়মের অভিযোগ পেয়েছে। এর মধ্যে বেশকিছু অভিযোগ সামনে এনেছেন এনএসসির এই ক্রীড়া পরিচালক।

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল বলেন, ‘একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন৷ তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন৷’

আমিনুল বলেন, ‘জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে–বিশেষ করে এনএসসির কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে, ভোটের ফলাফল প্রভাবিত করার জন্য এটা সুসংগঠিত প্রচেষ্টা।’

তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি বলে জানান এনএসসির এই ক্রীড়া পরিচালক। আমিনুল বলেন, ‘কমিটির মতে এই হস্তক্ষেপ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। তবে দুঃখজনকভাবে তাদের প্রকৃত অবস্থান পরিষ্কার করার জন্য তারা কেউই সাক্ষাৎকারে উপস্থিত হননি এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি৷’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এ নিয়ে আমিনুল এহসান বলেন, ‘বিসিবির সংবিধানের অনুচ্ছেদের ৯.৩.৩ অনুযায়ী সভাপতি এককভাবে ১০ জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না। সুতরাং বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবির সংবিধানের লঙ্ঘন।’

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪১৭ ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ, তালি…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬