দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম

০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ PM
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল © সৌজন্যে প্রাপ্ত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে সন্ধ্যায় সভায় বসেছিল নতুন কমিটি। 

যেখানে সশরীরে ৬ জন এবং অনলাইনে যোগ দেন বাকি ৫ জন। রাত ৮টায় শুরু হয় এই বৈঠক। এরপর তামিমসহ আরও দুইজন সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজের কথা জানান তামিম। 

সাবেক এই অধিনায়ক বলছিলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (এডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’

তামিম বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে আমরা করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’

তিনি আরও বলেন, ‘গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬