‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি দাবি করেছে, সাম্প্রতিক এই কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে এবং যোগ্যতার চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক সংশ্লিষ্টতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংগঠনটির ক্রীড়া সেল সম্পাদক আরমানুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি গঠনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা আমাদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। 

এতে আরও বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি যে, এই কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যোগ্যতার চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক সংশ্লিষ্টতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের দলীয়করণ শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং এটি ক্রীড়াঙ্গনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটিতে তামিম ইকবালকে প্রধান করে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক সংযোগসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা মনে করি, এ ধরনের নিয়োগ দেশের ক্রিকেটের উন্নয়নের পরিবর্তে বিতর্ককে আরও উসকে দেবে।

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পক্ষে। আমরা মনে করি, দেশের ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম হতে পারে না। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান-দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দেশের ক্রিকেটকে বিতর্কমুক্ত ও সঠিক পথে পরিচালিত করুন।

এ প্রেক্ষিতে সংগঠনটি তিন দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো:

১. বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এই অ্যাডহক কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

২. একটি নিরপেক্ষ, যোগ্যতা-ভিত্তিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।

৩. দেশের ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬