তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি

০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ PM
তামিম ও শুক্লা

তামিম ও শুক্লা © সংগৃহীত

তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি মনোনীত করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এই নতুন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তামিমকে স্বাগত জানিয়েছেন।

রাজীব শুক্লা তার এক্স বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’ 

বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এই নেতার অভিনন্দন বার্তাকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সর্বশেষ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি জানানোর ঘটনায় দুই বোর্ডের মধ্যে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে তার ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন। যদিও বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে যোগাযোগ শুরু করেছিল, কিন্তু মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপ বর্জনের ঘটনায় সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। বর্তমান পরিস্থিতিতে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন কমিটিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে স্বীকৃতি ও অভিনন্দন জানানো বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ ও ক্রিকেটীয় সহযোগিতার পথ পুনরায় প্রশস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬