এসিসিতে চাকরির গুঞ্জনকে ‘বোগাস’ দাবি বুলবুলের

১১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই দিন অর্থাৎ গত মঙ্গলবার (৭ এপ্রিল) সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। 

পরে সেদিনই দায়িত্ব বুঝে নেয় এডহক কমিটি। পরপর দুটি সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বৃদ্ধি এবং ঢাকা প্রিমিয়ার লিগ চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই কমিটি।

এদিকে গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, আবারও এসিসিতে যোগ দিচ্ছেন বুলবুল। কেউ কেউ দাবি করছেন, দুই বছরের চুক্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি।

তবে বাস্তবে এমন কিছু হয়নি। বুলবুল নিজেই জানিয়েছেন, ‘এসব মিথ্যা, বোগাস কথা।’ তবে এসিসির সঙ্গে তার আলোচনা চলছে বলেও নিশ্চিত করেন সদ্য সাবেক এই বিসিবি সভাপতি।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬