স্কুল ক্রিকেটকে ‘খুব বড় করে দেখা উচিত’: শান্ত

০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাজমুল হোসেন শান্ত

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

ফের মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে ৮ হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল শুরু হচ্ছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।

বৃহস্পতিবার “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬” উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের পর জার্সি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

স্কুল ক্রিকেট নিয়ে তিনি বলেন, 'আমি মনে করি যে স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত এবং যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাংককে ধন্যবাদ যে এত সুন্দরভাবে প্রত্যেকটি স্কুলকে সাহায্য করছে।'

টেস্ট অধিনায়ক বলেন, 'অনূর্ধ্ব-১৭ এর সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। বিসিবিকে ধন্যবাদ যে ওই সময় আমাকে ওই সুযোগটা দিয়েছিল। তো ওই সময় একটা টুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ ছিল আমার ক্যারিয়ারের জন্য কারণ ওই টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার ছিলাম।'

শান্ত বলেন, 'এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে করা যায় এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে পর্যাপ্ত সুবিধাটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও ভালোভাবে এখানে খেলতে আসবে, আগ্রহের সাথে আসবে।অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বললাম এবং আমারও অতীতের কথা মনে পড়ল। যারা স্টুডেন্ট আছে তারা এখানে ভালো পারফর্ম করে ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবে।'

শান্ত যোগ করেন, 'দেখেন আমরা যখন বয়স ভিত্তিক ক্রিকেটে খেলছি, আমরা সাকিব ভাইকে দেখেছি, তামিম ভাইকে দেখেছি, মুশফিক ভাইকে দেখেছি। তো এখন যদি ওইভাবে আমি তুলনা করি অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করছি। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যে এই ফাঁকা জায়গা পূরণ হবে।'

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬