বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ

০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © ফাইল ফটো

বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই বলে মন্তব্য করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৮ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।

তিনি আরও বলেন, বরং এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নাই। শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?

এর আগে বিকেল এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন,‘ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন (ভাই) আজকে সংসদে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ করে কিছু কথা বলেছেন, যে বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। সেখানে সালাহউদ্দিনের (ভাই) কোনো সংবিধানের প্রয়োজন নাই। কারণ, বিসিবির একটা কনস্টিটিউশন আছে, কাউন্সিলরদের তখন আনা হয়েছিল সংবিধান অনুযায়ী। কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন, তাদের নামগুলো পাঠানো হোক, যাদের স্পোর্টসের সঙ্গে কোনো সম্পর্ক নাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে আমরা দেখেছি, ধীরে ধীরে এই পর্যায়ে উপনীত হয়েছিল। কিন্তু বিএনপি খুব দ্রুতই, তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।’

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬