কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, চোখ শিরোপায়

১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ PM
সাবেক তারকা ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’

সাবেক তারকা ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ © সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা। সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’। কিংবদন্তি ক্রিকেটারদের এই আসরে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে এবার লাল-সবুজের প্রতিনিধিদেরও দেখা যাবে।

এই আসরে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম। তিনি আশাবাদী, এবার শিরোপা জিততে সক্ষম হবে বাংলাদেশ।

সাবেক তারকাদের টুর্নামেন্টে খেলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’

সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন, এই প্রসঙ্গে তানিম বলেন, ‘মাশরাফি (ভাই) বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব এবং মাশরাফিকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

উল্লেখ্য, ডব্লিউসিএলের আগের দুটি আসর ২০২৪ ও ২০২৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারত, আর দ্বিতীয় আসরে শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। দু’বারই রানার্সআপ হয় পাকিস্তান।

সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬