এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

২৬ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের নিলামে মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে এই নিলাম অনুষ্ঠিত হবে। অবশ্য বাংলাদেশের খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৭৮২ জন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই টি-২০ লিগের নিলামে নাম নিবন্ধন করেছেন। ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। 

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ ও অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডার ৩ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।

এসএ টি২০ লিগের চতুর্থ আসর চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬