ক্রিকেট ছাড়ার তাড়া নেই মাহমুদউল্লাহর

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে ব্যাট হাতে নিজের সামর্থ্যের স্পষ্ট প্রমাণ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ইনিংসও খেলেন। তবে চলমান ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ’-এ তাকে দেখা যাচ্ছে না। মূলত জাতীয় দলের বর্তমান সদস্য এবং ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের ঘিরেই এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কারণে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের একটি অংশকে বাইরে রেখে তরুণ ও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। সেই কারণেই বাদ পড়লেও বিষয়টি নিয়ে তার মধ্যে কোনো আক্ষেপ নেই। 

রবিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।'

মাহমুদউল্লাহ আরও বলেন, 'আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।'

তিনি আরও বলেন, 'অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।' 

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬