স্কুল মাঠেই লুকিয়ে ভবিষ্যৎ তারকারা: বিসিবি সভাপতি

২৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM
তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ

তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ © সংগৃহীত

একে একে অবসর নিতে শুরু করেছেন দেশের ক্রিকেটে পোস্টার-বয়খ্যাত তারকারা। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ অবস্থায় নতুন বিকল্প খুঁজে ফিরছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্বাস করেন, দেশের আগামী দিনের তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছেন। তার দাবি, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ স্কুল মাঠ থেকেই আসবে। সেখানেই খুঁজে পাওয়া যাবে পরবর্তী তারকারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা সবাই স্কুলে আছে। এটা আমাদের দায়িত্ব কীভাবে এই ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসতে পারব। স্কুল ক্রিকেট অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু এবার নতুন উদ্যোগে স্কুল ক্রিকেট করব। যেখানে শুধু স্কুল ক্রিকেট খেলবেই না, আমরা দেশজুড়ে ক্রিকেট ফ্যানও তৈরি করব।’

বিসিবি সভাপতির আহ্বান, ‘এটা পরিকল্পনার পর্যায়ে ছিল। মাঠে নিয়ে আসার জন্য প্ল্যানটা করেছে, আকরাম খান ও তার দল। আমার মনে হয়, বিকেন্দ্রীকরণটা শুধু প্রতিযোগিতামূলক নয়। প্রতিটা জেলার যে নিজস্ব ক্রিকেট সত্তা আছে, তারা যেন সেটা প্রস্ফুটিত করতে পারে। বিভিন্ন উপজেলা থেকে শক্তিশালী ক্রিকেটাররা জেলায় এসে খেলতে পারে। সেই জেলা শুধু ক্রিকেট দল নয়, যেন একটা পুরো ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, যেখানে ফিজিও-ট্রেনারসহ সব সাপোর্ট স্টাফ থাকবে।’

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬