বাংলাদেশে আসার আগে ধাক্কা খেল নেদারল্যান্ডস

২৬ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM
নেদারল্যান্ডস দল

নেদারল্যান্ডস দল © আইসিসি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় আসছে নেদারল্যান্ডস। অবশ্য এই সিরিজকে সামনে রেখে পাঁচ দিন আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ডাচরা। কিন্তু শেষ মুহূর্তের ধাক্কা খেয়ে সেই দল থেকে ৩ পরিবর্তন আনতে হচ্ছে সফরকারীদের।

চোটের কারণে রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া ব্যক্তিগত কারণে সাকিব জুলফিকার নাম প্রত্যাহার করেছেন। তাদের পরিবর্তে সেডরিক ডি লাঙ্গে, সেবাস্তিয়ান ব্রাট ও সিকান্দার জুলফিকারকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক। তাকে নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তরুণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করাটা সবসময় রোমাঞ্চকর। সেডরিক গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং দলে জায়গাটা আদায় করে নিয়েছি। এই সফরে সে আমাদের কী দিতে পারে, সেটা দেখতে মুখিয়ে আছি আমরা। আশা করি, লম্বা এক ক্যারিয়ার অপেক্ষা করছে তাঁর জন্য।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে পুরো সিরিজ। আগামী ৩০ আগস্ট গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ডাচদের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। একমাত্র হার ২০১২ সালে, সেটাও ১ উইকেটের ব্যবধানে।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ড (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।

‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950