১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

২৬ আগস্ট ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে এই সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া সর্বোচ্চ ২ হাজার টাকায় ম্যাচ উপভোগের সুযোগ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজটি। আগামী ৩০ আগস্ট গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এবারও অনলাইনে টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd তে টিকিট পাওয়া যাবে। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন।

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা থেকে সবচেয়ে কম টাকা খরচে অর্থাৎ ১৫০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা। এছাড়া শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্লাব হাউসে (ব্লক এ১-ই১) বসে খেলা দেখতে ৫০০ টাকা গুণতে হবে। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটিপ্রতি ২০০০ টাকা গুণতে হবে।

ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬