জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক নাঈম

১৯ মার্চ ২০২৬, ০১:০৭ PM
হাবিবুল বাশার ও নাঈম ইসলাম

হাবিবুল বাশার ও নাঈম ইসলাম © ফাইল ফটো

জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমন ও সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলাকে চূড়ান্ত করা হয়েছে। বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৮ মার্চ শেষ হয়েছিল জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা। এই পদের জন্য সবমিলিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, সহকারী নির্বাচক পদে এগিয়ে ছিলেন দুই জন। তুষার ইমরান এবং নাঈম ইসলাম বিসিবির পছন্দের তালিকায় ছিলেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত নাঈমকেই চূড়ান্ত করেছে বিসিবি। সেই হিসেবে বলা যায়, নতুন সহকারী নির্বাচক হিসেবে পথচলা শুরু হচ্ছে তার। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।

জাতীয় দলের এই নির্বাচক প্যানেল বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক– ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক হিসেবে বাশারের মাসিক বেতন ৪ লাখ টাকা এবং সহকারী-নির্বাচক নাঈমের বেতন হতে পারে ৩ লাখ টাকা। একই বেতন নির্ধারিত হতে পারে আগে থেকেই সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বরত হাসিবুল ইসলাম শান্ত’রও।

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি ক্রিকেটারদের থেকেও বিদায় নিয়েছেন।

রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: …
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬