মাহমুদউল্লাহ’র পেশাদারিত্বে মুগ্ধ রংপুর কোচ

০৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

বিপিএলে এবারই প্রথম রংপুর রাইডার্সের জার্সিতে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসরের শুরুতে খুব একটা ছন্দে না থাকলেও পরের দুই ম্যাচে টানা ম্যাচসেরা হয়ে নিজের গুরুত্ব প্রমাণ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিকে এর আগে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল রিয়াদকে দলে পেয়ে নিজেদের ভাগ্যবান বলেছিলেন। এবার প্রধান কোচ মিকি আর্থারও রিয়াদের প্রশংসা করেছেন। পারফরম্যান্সের পাশাপাশি মানুষ হিসেবেও রিয়াদকে চিনতে পেরে আরও বেশি মুগ্ধ হয়েছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে রিয়াদকে নিয়ে মিকি আর্থার বলেন, ‘মাহমুদউল্লাহ ভীষণ পেশাদার একজন ক্রিকেটার। আমি আগে সবসময় তার বিপক্ষে কোচিং করেছি, কিন্তু এবার তাকে মানুষ হিসেবে জানার সুযোগ হয়েছে, যেটা দারুণ লেগেছে। সে কীভাবে নিজের কাজ করে, কীভাবে প্রস্তুতি নেয় সবই অসাধারণ। সে কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেয় না, নিখুঁতভাবে প্রস্তুতি নেয়। এজন্যই ব্যাট করতে নামলে সে ফল পায়। ওই ম্যাচের পর সে খুব হতাশ ছিল যে দলকে জিতিয়ে আনতে পারেনি। অথচ সে ইতোমধ্যে আমাদের দুটো ম্যাচ জিতিয়ে দিয়েছে এবং অসাধারণ পারফর্ম করেছে। তার সঙ্গে কাজ করাটা যেমন ভালো লাগছে, তার চেয়েও ভালো লাগছে মানুষ মাহমুদউল্লাহকে চিনতে পেরে। তার প্রস্তুতি দেখে আমি সত্যিই মুগ্ধ।’

এদিকে দেখতে দেখতে মাঝপথে ঘরোয়া এই টুর্নামেন্ট। এতে উইকেটও স্পিন-বান্ধবই হচ্ছে। সবমিলিয়ে রান তাড়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে রিয়াদের ভূমিকাও আলোচনায়। 

এ নিয়ে মিকি আর্থারের ভাষ্য, ‘তার ভূমিকা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বললেন, উইকেট আরও কঠিন হবে, বল একটু বেশি ঘুরবে, বিশেষ করে মিডল ওভারে রান করা কঠিন হবে। তাই পাঁচ নম্বরে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ—যেমনটা ওপেনিংয়ে ডেভিড মালানের। টি–টোয়েন্টিতে আমরা অনেক সময় দেখি, কেউ এসে ধুমধাড়াক্কা মারতে থাকে, তারপর আউট হয়ে যায়, সবাই ওই ইনিংস মনে রাখে। কিন্তু মাঝের কঠিন সময়ে যারা চাপ সামলে দলকে জেতায়, তাদের কথা অনেকেই ভুলে যায়। মাহমুদউল্লাহ ঠিক সেটাই করেছে। ডেভিড মালানও আমাদের জন্য সেটা করেছে। টপ ফাইভে এমন দুইজন খেলোয়াড় থাকা আমাদের জন্য বিশেষ সুবিধা, কারণ এতে করে কার্ল মেয়ার্স, লিটন দাস ও হৃদয় নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।

অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬