ফের মাঠে নামছেন তামিম-মুশফিক-রিয়াদ

০৭ আগস্ট ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন দেশের ক্রিকেটের তিন বড় নাম। জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তামিম ইকবালকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকেও এই টুর্নামেন্টে দেখা যাবে।

শারীরিক অসুস্থতা কাটিয়ে লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন তামিম। বৃহস্পতিবার (৭ আগস্ট) এমনটাই জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

প্রত্যক ক্রিকেটারই নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন। এনসিএলে এবারের আসরে রাজশাহীতে থাকছেন না মুশফিক। এরই মধ্যে সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার এই ক্রিকেটার।

তামিমের ব্যাপারে আকরাম বলেন, 'তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।' 

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তিনি আরও বলেন, 'মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয়, সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।'

যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬