বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স, ‘কিছুই আর অবাক করে না’

১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ PM
ফিল সিমন্স

ফিল সিমন্স © সংগৃহীত

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। তখন বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ, নিজেও সদ্য দায়িত্ব পেয়েছিলেন তিনি। সিমন্সের কোচিং সময়েই ফারুকের সভাপতির মেয়াদ শেষ হয়, আর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও এখন বিলুপ্ত। বর্তমানে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

ক্রিকেট প্রশাসনে ক্ষমতার এই পালাবদল অনেককে অবাক করলেও মোটেই অবাক হননি সিমন্স। তার ভাষ্যমতে, ‘আমাকে আর কিছুই তেমন অবাক করে না। এটা হোক বাংলাদেশ দল নিয়ে, অথবা আমার জীবন নিয়ে। আমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যখন জানি এসব কিছু হতেই পারে। তাই কোনো কিছুই আমাকে অবাক করেনি।’

তিনি যোগ করেন, ‘আমার ওপর এসব প্রভাব ফেলে না। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। আমাদের কোচিং গ্রুপের কাজে এটা কোনো প্রভাব ফেলেনি।’

খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘প্রথমত, এটা আমাদের কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে, পরিকল্পনামতোই হয়েছে। খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে কিনা, এটা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো সাইকোলজিক্যাল প্রভাব দেখিনি। তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, অন্য সময়ের মতোই।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, তার সাথে কথা হয়েছে। ২ দিন আগে প্রস্তুতি ম্যাচ চলাকালে সে এসেছিল। ড্রেসিংরুমে এসেছিল, কথা হয়েছে। তাই হ্যাঁ, একাধিকবার কথা হয়েছে... ওরা তো কেউ প্রধান কোচ হিসেবে আসেনি। আমি আমার কাজ করেই যাচ্ছি। আমরা প্রস্তুত হচ্ছি, তৈরি করছি। সেটাই করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা তো কেউ বদলে দিচ্ছে না।’

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9